1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন সাংবাদিক ফরহাদ চৌধুরী

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯৩ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় সাংবাদিক ফরহাদ চৌধুরীর জানাজা ও ইনসেটে ফাইল ছবি।

সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন সাংবাদিক ফরহাদ চৌধুরী
নিজস্ব সংবাদদাতা ॥
দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও কচুয়া বার্তার স্টাফ রিপোর্টার এবং রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব উল্লাহ চৌধুরী ফরহাদ আর বেচেঁ নেই। তিনি ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৬টায় সময কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
মৃত্যুকালে তিনি ৬ বছরের এক পুত্র সন্তান রেখে যান। সাংবাদিক ফরহাদ চৌধুরীর ৪ ভাই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৩ মাস যাবত বোন ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করেন। সোমবার বাদ আছর গোহট চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা সম্পন্ন হয়। এ সময় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ,গোহট দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, মরহুমের ছোট ভাই খালেদ চৌধুরী ।জানাজা শষে মরহুমের লাশ গোহট চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন মিরসরাই দরবার শরীফের পীর আলহাজ¦ মেজবাহুল ইসলাম লতিফী।সাংবাদিক ফরহাদ চৌধুরী কর্মজীবনে অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী ,পরোপকারী ও সাহসী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে কচুয়ার সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফরহাদ চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর কন্ঠ পরিবার,কচুয়া বার্তা পরিবার,কচুয়া প্রেসক্লাব,গোহট জনকল্যান সংঘ,ঝিলমিল সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ছবি: কচুয়ায় সাংবাদিক ফরহাদ চৌধুরীর জানাজা ও ইনসেটে ফাইল ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার