1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়ায় মামলা দিয়ে অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭১২ বার পড়া হয়েছে

কচুয়ায় মামলা দিয়ে অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া এক অসহায় পরিবারকে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের উচিতগাবা হাকু মেম্বার বাড়ির মৃত আলী আকবরের ছেলে অসহায় দিনমজুর শাহাদাত হোসেন (৩৫)কে একই বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে শহীদ উল্লাহ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠে। জানা গেছে শাহাদাত হোসেন তার বৃদ্ধ মা ফিরোজা খাতুন,প্রতিবন্ধি স্ত্রী ও সন্তানদের নিয়ে পৈত্রিক বসত ঘরে প্রায় ৫০ বছর যাবৎ বসবাস করে আসছে।
সম্প্রতি শাহাদাত হোসেন তার বসত ঘর ভেঙ্গে পুনঃ নির্মানের উদ্যোগ নিলে একই বাড়ীর মৃত এয়াকুব আলীর ছেলে মো.শহিদ উল্লাহ বাদী হয়ে হয়রানির উদ্দেশ্যে দিনমজুর শাহাদাত হোসেনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
শাহাদাত হোসেন জানান, আমার পৈত্রিক সম্পত্তির উপর থাকা ঘর ভেঙ্গে বৃদ্ধ মা,প্রতিবন্ধি স্ত্রী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিছে বসবাস করে আসছি। আমার বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভাড়া করা লোকজন দিয়ে শহীদ উল্লাহ হুমকি ধমকি ও হামলা করার পাঁয়তারা করছে। হয়রানি বন্ধ করে দখলীয় পৈত্রিক জায়গায় ঘর পুনঃ নির্মানের জন্য শাহদাত হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
শহিদ উল্লাহর চাচা বৃদ্ধ ইয়াছিন মিয়া ও স্থানীয়রা জানান, আমাদের দেখা ও জানামতে শাহাদাত হোসেনের দাদা ও বাবা এই জায়গায় প্রায় শত বছর যাবত বসত ঘর নির্মান করে বসবাস করে আসছে। সামাজিক শালিসদের ফয়সালা না মেনে শাহাদাতকে হয়রানির উদ্দ্যেশ্যে শহীদ উল্লাহ আদালতে মামলা দিয়েছে।
ইউপি সদস্য মো.জহিরুল ইসলাম মোল্লা জানান,স্থানীয় শালিসিদের মধ্যস্থায় শাহদাত হোসেনের দখলীয় উচিতগাবা মৌজার ৩০৯নং দাগের ৬ শতাংশ বসত বাড়ির জায়গা সীমানা দিয়ে নির্ধারন করা হয়েছে। যেখানে শাহাদাত হোসেন যুগযুগ ধরে বসবাস করে আসছে। এনিয়ে একাধিক বার শালিস বসলেও শহিদ উল্লাহ কারো কথায় কর্নপাত না করে শাহাদাত হোসেনকে হয়রানির উদ্দ্যেশে আদালতে মামলা করেছে।
এব্যাপারে শহিদ উল্লাহ জানান, আমার মালিকিয় খতিয়ানভূক্ত জায়গা কম থাকায় জায়গা বুজে নেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেছি।

ছবি: কচুয়ায় পৈত্রিক সম্পত্তির উপর পুনঃ ঘর নির্মানে বাধা। বৃদ্ধ মা,প্রতিবন্ধি স্ত্রীও সন্তান নিয়ে দিনমজুরের খোলা আকাশের নিচে বসবাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার