1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ
শিরোনাম

কচুয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা !

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩১ বার পড়া হয়েছে
ছবি: মৃত রাবেয়া বেগমের লাশের ছবি।

কচুয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা !
নিজস্ব সংবাদদাতা ॥
চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগম (৩২) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩১ জানুয়ারী বুধবার রাত ১২টার পর কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। আত্মহত্যার পুর্বে রাবেয়া বেগম তার নবনির্মিত পাকা বাড়ির রাজ মিস্ত্রি আতিক হোসেনকে মুঠোফনে জানান আমি আত্মহত্যা করতে যাচ্ছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান,রাত ১২টার পর কুয়েত প্রবাসী এরশাদ উল্লার বড় ভাই কামাল সিকদার আমাকে ফোন দিয়ে জানান এরশাদ উল্লাহর স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি ঘটনাস্থলে পৌছে দেখি কামাল,ফরহাদ,নাসির ও অন্যান্য লোকজন সেখানে রয়েছে ।আমি বিষয়টি কচুয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এদিকে নিহতের বাবা-মা ও ভাই জানান, রাবেয়ার সাথে তার স্বামী এরশাদ উল্লার ভালো সম্পর্ক ছিলো। তাদের দাবী এরশাদ উল্লাহর বাবা-মা,ভাই ও বোনদের বাড়তি চাহিদামতো টাকা না দেওয়ায় রাবেয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে বসত ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। ইতিপূর্বেও রাবেয়ার ভাসুর, দেবর ও শুশ^র আমার মেয়েকে নির্যাতন করেছে। তাদের বিরুদ্ধে ইতিপর্বে কচুয়া থানায় রাবেয়া বেগমের দায়ের করা একটি অভিযোগ রয়েছে।
নিহতের শুশ^র রোস্তম আলী সিকদার জানান, কি কারনে রাবেয়া আত্মহত্যা করেছে, এ বিষয়ে আমাদের জানা নেই। পরিবারের লোকজন জানান ১০ বছর পূর্বে একই উপজেলার খিলমেহের মিয়া বাড়িতে আতিক উল্লাহর সাথে রাবেয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। রাবেয়া বেগমের ২টি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছ। বড় ছেলে আবুবক্কর ছিদ্দিক পাশ্ববর্তী তিতাস উপজেলা হাফেজিয়া মাদ্রসায় পড়ালেখা করে। তার জন্য বুধবার রাতে পিঠা তৈরী করে বৃহস্পতিবার সকালে তার মায়ের পিঠা নিয়ে তিতাস যাবার কথা ছিল।
এদিকে ঘটনার পর থেকে রাবেয়ার ভাসুর কামাল ,দেবর ফরিদ,জামাল গাঁঢাকা দিয়েছে।
নিহতের পরিবার ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্থির জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে।
কচুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
ছবি: মৃত রাবেয়া বেগমের লাশের ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার