1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

কচুয়ায় নৌকার সমর্থনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের শোডাউন ও পথসভা

  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

কচুয়ায় নৌকার সমর্থনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের শোডাউন ও পথসভা
জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে রহিমানগর বাজারে শোডাউন ও পথসভা বের করা হয়।১ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের নেতৃত্বে কচুয়ার হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে শোডাউন ও পথসভায় যোগ দেন। রাজনৈতিক মাঠে শাহজাহান শিশিরকে কাছে পেয়ে নেতাকর্মী ও শুভকাঙ্খীরা আবেগাপ্লুত হয়ে পড়ে। এসময় শিশির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, কচুয়ার মাটি আওয়মী লীগের ঘাঁটি, সেলিম ভাইয়ের মার্কা নৌকা নৌকা, শিশির ভাইয়ের মার্কা নৌকা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে শ্লোগানে কচুয়ার দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র রহিমানগর বাজার মুখরিত হয়ে উঠে। শোডাউনটি রহিমানগর উত্তর বাজার চৌরাস্তা মোড় থেকে বের হয়ে, প্রধান সড়ক ও অলিগলিসহ সমগ্র বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় চৌরাস্তার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। শাহজাহান শিশির রাজপথে নামার ফলে যেন নৌকার প্রচারনা আরো বেড়ে গেলো । পথসভায় শাহজাহান শিশির বলেন, জননেত্রী শেখ হাসিনা কচুয়া আসনে ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমরা আমাদের এই কচুয়াকে সুন্দর করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কচুয়ার আওয়ামী লীগের মনোনতি প্রার্থী ড. সেলিম মাহমুদকে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। ড. মহীউদ্দীন আলমগীরের উন্নয়নের ধারাবাহিকতয় রেখে ড. সেলিম মাহমুদ কচুয়ার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন, সেলিম মিয়া, সহ-সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার নবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ,যুবলীগ ,ছাত্রলীগ, কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবিঃ নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদের পক্ষে শোডাউনের নেতৃত্ব দিচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার