1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

কচুয়ায় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৪৩ বার পড়া হয়েছে

কচুয়ায় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

মোহাম্মদ মহিউদ্দিন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর – কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন কচুয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। ২২ অক্টোবর রবিবার সন্ধ্যায় কোয়া পোদ্দার বাড়ি, দাস বাড়ি,মাছিমপুর,কড়ইশ,ডুমুরিয়া,কড়ইয়া সহ উপজেলার ২০ টি পূজা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় কড়ইয়া সার্বজনীন পূজা মন্দিরে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেন সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় স্বপ্নদ্রষ্টাা।তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো অপশক্তি আপনাদের রুখতে পারবেনা।
আপনাদের ধর্মীয় বড় উৎসবটি উদযাপনের শেস পর্যন্ত আমি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন আপনাদে সাথে সার্বক্ষনিক আছে ও থাকবে। অসম্প্রদায়িক ও সুন্দর কচুয়া গড়ে তুলতে সকলের সহযোগীতা প্রত্যাশা করি।
কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপুর সভাপতিত্বে ও জম্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় এসময় বক্তব্য বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির, সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার,সৈয়দআ:জব্বার বাহার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান,পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর উপদেষ্টা সন্তোষ চন্দ্র সেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমূখ।
ছবি: কচুয়ার কড়ইয়া শারদীয় দুর্গামন্দিরে বক্তব্য রাখছেন,কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার