1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

আওয়ামী লীগ সরকারের আমলে পিছিয়ে পড়া মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে :আলহাজ মো.গোলাম হোসেন

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৮৫১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো: গোলাম হোসেন বলেছেন,বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু,মেট্টোরেল,কর্ণফুলী ট্রানেল সস্পন্ন হয়েছে। ফলে পিছিয়ে পড়া জনপদের সাধারন মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। এছাড়াও স্বাস্থ্য,শিক্ষা,বিদ্যুৎ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে পাশে থাকার আহবান জানান।
তিনি ১৮ মার্চ শনিবার উপজেলার ৭৯ নং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নেহারুন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির,ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হুমায়ন কবীর,বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল জলিল,অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রব,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ । একই দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১কচুয়া আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশি আলহাজ¦ মো: গোলাম হোসেন,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ রিপনের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন। এ সময় দলীয় নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ার ৭৯ নং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার