1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

চাঁদপুরে প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০২ বার পড়া হয়েছে

চাঁদপুরে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকার ৪ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে মামলা করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তপূর্বক ৭ অক্টোবরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলেছেন বলে মামলার বাদীর আইনজীবী জানিয়েছেন। মামলার বাদী চাঁদপুরের আইনজীবী অ্যাড.হেলাল উদ্দিন জানান গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্বে অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিকেল কলেজ ক্রয় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বাদী উল্লেখ করেন দুটি সংবাদে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির বিরুদ্বে যে সব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। এতে একজন জাতীয় রাজনীতিবিদের মানসম্মন ও সুনাম সুখ্যাতির অসামান্য ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে এই হাসপাতালে মালিকানার শেয়ারে ড.মহীউদ্দীন খান আলমগীরের কোন অংশ নেই।তিনি অবৈতনিক ও অনারারি হিসেবে হাসপাতালটিতে সম্পৃক্ত ছিলেন। অ্যাড.হেলাল উদ্দিন জানান এই মিথ্যা সংবাদের কারনে ড.মহীউদ্দীন খান আলমগীরের প্রায় একশত কেটি টাকার মানহানী হয়েছে। এ কারনে ৬ সেপ্টেম্বর রবিবার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ ও কচুয়ার আমলী আদালতে মামলা দায়ের করি। বিচারক কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্তপূর্বক ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
123

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার