1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা রোজ রাতে ঘুমানোর আগে যা করেন কচুয়াবার্তা.কম : ০৩/০৫/২০১৫

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০১৫
  • ১৯৮৩ বার পড়া হয়েছে

billবিশেষ প্রতিনিধি  : প্রতিটি মানুষই মানুষই নিজ নিজ জীবনে সফল হতে চান, খোঁজেন সফল হবার সহজ উপায়। কেন? কারণ সফল মানুষেরা যে সবার আদর্শ! প্রত্যেকেই হতে চান ঠিক একজন সফল মানুষের মতনই। সফল হতে চান যারা, তাঁরা কমবেশি সবাই জানেন যে বিখ্যাত সফল মানুষেরা সারাদিন ঠিক কোন কোন কাজগুলো করেন। কিন্তু আপনার অনুকরণীয় সফল ব্যাক্তিটি ঘুমোতে যাবার আগে ঠিক কোন কাজটি করেন সেটা বলতে পারবেন? জেনে নিন!
বই
পড়াসবার জন্যে আদর্শ মাইক্রোসফট বিলিয়নার বিল গেটস প্রতিরাতে ঘুমোতে যাবার ঠিক আগে আগে এক ঘন্টা বই পড়েন। রাজনীতি থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন বিষয়ের ওপরে লেখা সব বই-ই পড়ে থাকেন তিনি। জ্ঞানার্জনের পাশাপাশি বই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে আর মানসিক চাপকেও দূর করে দেয় অনেকটা। ২০০৯ সালে ইউ্নভিার্সিটি অব এসেক্স থেকে করা একটি পরিসংখ্যান দেখায় যে দিনে ছয় মিনিট বই পড়াই মানুষের মানসিক চাপ কমিয়ে দেয় ৬৮ শতাংশ। শুধু তাই নয়, বই পড়া মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে সবসময়। তাই আর সব ক্ষেত্রের মতনই বিল গেটসের প্রতিরাতে ঘুমোতে যাবার আগে করা এই ছোট্ট কাজটিও সবার অনুকরণীয় হতেই পারে!ফোন থেকে বিচ্ছিন্ন হওয়া

M.Khan
লেখক আরিয়ানা হাফিঙটন ঘুমোতে যাবার আগে নিজের সেল ফোন অন্যরুমে রেখে আসেন। নিজেকে বিচ্ছিন্ন করে দেন সবার থেকে। ডাক্তার চার্লস সেজারের মতে ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ফোনের আলো আমাদের চোখের ওপর পড়লে সেটা শরীরকে ভাবতে বাধ্য করে যে এটা দিন এবং ফলে ঘুমের সমস্যা হয়। আর তাই আপনিও ঘুমোবার আগে নিজের মোবাইল ফোন বন্ধ করে অথবা দূরে রেখে নিজেকেও দূরে রাখতে পারেন সব ধরনের ঝামেলা থেকে।
হাঁটা
বাফারের সিইও জোয়েল গ্যাসকোয়েগনি ঘুমোতে যাওয়ার আগে কাজের চাপ থেকে নিজেকে দূরে রেখে শরীরকে খানিকটা ক্লান্ত করে তুলতে হাঁটতে যান। জোয়েলের জন্যে এটি নিজেকে একটু ভালো ঘুম উপহার দেবার একটি কৌশল। ঘুমের আগে একটু হেঁটে আসা সত্যিই অনেক কাজের। একটি গবেষনায় দেখা গেছে যে ঘুমের আগে খানিকটা হাঁটলে মানুষের মানসিক দক্ষতা বাড়ে আর নতুন নতুন ব্যাপার মাথায় চলে আসে। অনেক নতুন জিনিস আবিষ্কার হয় কারণ এসময় মানুষের মস্তিষ্ক একটি নির্দিষ্ট বিষয়ে ভাবতে পারেনা। ফলে সেটি ইচ্ছেমতন কাজ করতে থাকে।
যোগব্যায়াম
যোগব্যায়াম বা মেডিটেশনই প্রচন্ড ব্যস্ত অপরাহ উইনফ্রের রাতে ঘুমোতে যাওয়ার আগে খানিকটা স্বস্তি পেতে সাহায্য করে। যদিও এর আগে খানিকটা দ্বিধা ছিল যোগব্যায়ামের উপকারিতা নিয়ে। কিন্তু ২০১৪ সালে প্রায় ১৯,০০০ জন মানুষকে পর্যবেক্ষন করবার পর এই সিদ্ধান্তে আসা হয় যে যোগব্যায়াম মানুষের চিন্তা, হতাশা, বিষন্নতা, উদ্বিগ্নতা আর ব্যাথা কমিয়ে দিতে সাহায্য করে।
পরের দিনের পরিকল্পনা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার