1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপির প্রতিবাদ কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ কড়ইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন মজুমদার কচুয়ার উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলামের গণসংযোগ ও কুশল বিনিময় কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনির হোসেন কচুয়ার গাউছিয়া ছোবহানিয়ায় মাদ্রাসার নবীনবরণ জানুয়ারীতে স্থানীয় সরকার নির্বাচন :নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
শিরোনাম

মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপির প্রতিবাদ

  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপি’র প্রতিবাদ।
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি ব্যবসায়ী হাজী তরিকুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
কচুয়া ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে কেন্দ্র করে কচুয়া পৌর বাজারের সভাপতি হাজী তরিকুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাজারের ব্যবসায়ীরা
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া পৌর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজী তরিকুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে তারা হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন। তাদের দাবি, ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ব্যবসা পরিচালনা করতে চান। কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী নেতাকে হয়রানি করা হলে তার প্রভাব পুরো বাজারের ওপর পড়ে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কচুয়া পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ীরা মামলা প্রত্যাহারসহ তাদের বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।
একই দিনে বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি নেতা হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে কচুয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বাজার ব্যবসায়ীদের উদ্যোগে পল্টন ময়দানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছবি : কচুয়া বিএনপি দলীয় কার্যালয় মামলা প্রত্যাহারের দাবিতে লিখিত বক্তব্য পাঠ করছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার