1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ নিস্পত্তি কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমাম হাসান কচুয়ার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব
শিরোনাম

কচুয়ায়  প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ায় প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

কচুয়ায়  প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি:
কচুয়ায়  জমি রেজিস্ট্রি ও পাওনা টাকা না পরিশোধ না   করে মামলা দিয়ে সৌদি প্রবাসী বাবুল হোসেন ও তার স্ত্রী মিশু মুক্তাকে জেল খাটানো এবং হয়রানির করার অভিযোগ উঠেছে। এঘটনায় ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার তেতৈয়া গ্ৰামের মোল্লা মার্কেটে ভুক্তভোগী পরিবার ও  গ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। 
প্রতিবাদ সমাবেশে মামলার বাদী গিয়াস উদ্দিনের সাক্ষীগনও গিয়াস উদ্দিনের  বিচারের  দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
এ সময় ভুক্তভোগী প্রবাসী বাবুল হোসেন ও স্ত্রী মিশু মুক্তা  বলেন, গিয়াস উদ্দিন একজন প্রতারক, মানুষের টাকা আত্মসাৎকারি, ভূমি দখলদার ও মামলাবাজ।  
বাবুলের শাশুড়ি ও মা বিলকিস বেগমের কাছে ১২ শতাংশ জমি বিক্রয় করবে বলে এলাকাবাসীর উপস্থিতিতে গিয়াস উদ্দিন  বাবুলের নিকট থেকে   ৩টি বায়না স্ট্যাম্পের মাধ্যমে  ১১ লক্ষ ৯০ হাজার টাকা নেয়। বাবুল হোসেন প্রবাস থেকে বাড়িতে এসে গিয়াস উদ্দিনকে জমি রেজিস্ট্রি কথা বললে, বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে । এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও   সালিশের কোন সিদ্ধান্ত না মেনে  উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন গত ২৩ জুন চাঁদপুর বিজ্ঞ আমলী আদালতে বাবুল হোসেন তার স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে বিবাদী  করেবএকটি মিথ্যা  মামলা দায়ের করেন।
বাবুল হোসেন বলেন, গিয়াসউদ্দিন সড়ক দুর্ঘটনায় ১৬ জুন  আহত হয়। এ ঘটনাকে  ভিন্ন খাতে প্রবাহিত করে আমি তাকে মারধর করে রক্তাক্ত জখম করি মর্মে  বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। আমি আমার স্ত্রী ঢাকা থেকে  বাড়িতে আসলে হঠাৎ পুলিশ এসে আমাদেরকে গ্রেফতার করে   কারাগারে প্রেরণ করে।
তার দায়ের করা মিথ্যা মামলায় এক সপ্তাহ আমি ও আমার স্ত্রী কারাভোগ করি।মূলত গিয়াস উদ্দিনের সড়ক দুর্ঘটনার বিষয়টি এলাকার সাবেক ইউপি সদস্য সোহরাব  হোসেন ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই অবগত আছেন।
আমরা  ক্রয়কৃত জায়গা দাবি করলে গিয়াস উদ্দিন  আমাদেরকে মেরে ফেলার  হুমকি ধামকি দিয়ে আসছে । আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর কাছে ন্যায় বিচারের দাবি জানাই।
গিয়াস উদ্দিনের দায়েরকৃত মামলার সাক্ষী আলমগীর হোসেন জানান, প্রবাসী বাবুল ও তার পরিবার গিয়াস উদ্দিনকে হামলা করতে শুনিনি।
বাবুল হোসেন ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় নেই। আমাকে না জানিয়ে মিথ্যা মামলার সাক্ষী করা হয়েছে ,আমি তার এ প্রতারণার বিচার চাই।
এলাকাবাসী জানান, গিয়াস উদ্দিন  বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে।
প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণকারীগণ
বিজ্ঞ আদালতে ন্যায় বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু   তদন্ত করে প্রতারক গিয়াস উদ্দিনের বিচারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে এলাকার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
একই দিনে ভুক্তভোগী প্রবাসী বাবুল হোসেন ও তার পরিবার সাংবাদ সম্মেলনের মাধ্যমে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে  বিচারের দাবি জানিয়েছে।

ছবি : কচুয়ায় প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার