1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাদক ব্যবসায়ী ও মাদক সেবী কারো সাথেই কোন আপোষ নয় :পুলিশ সুপার মোঃ রবিউল হাসান কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ কচুয়ার সাচারে ভ্রাম্যমাণ আদালতে ৫ মিষ্টি ব্যবসাযীর জরিমানা কচুয়ায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও মিলাদ কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৩২ বছরের গৌরবগাঁথা পেরিয়ে ৩৩ বছরে চাঁদপুর কণ্ঠ কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায়
শিরোনাম

কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২৯ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা।

কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
সঞ্জিব ভৌমিক অপু ⥮
কচুয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শক্রমে চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির প্রধানের নেতৃত্বে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কচুয়া উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ হাবিবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহজাহান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ন আহবায়ক অ্যাড.মকবুল হোসেন মিয়াজী , পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন,পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান , সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল আমিন মোল্লা,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান,সাধারন সম্পাদক গাজী রশীদ প্রমূখ।
এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান ,সদস্য ফখরুল ইসলাম, আ: রহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া,যুগ্ম আহবায়ক হান্নান,কাউছার আহমেদ,ইসমাইল হোসেন,সদস্য গাজী মিয়া,ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন দেওয়ান,মোস্তফা কামাল মাষ্টার,শরাফত মজুমদার,আ: করিম, ফারুক মেম্বার,সাধারন সম্পাদক আলমাস মিয়াজী,আলমগীর হোসেন চৌধুরী,আমির হোসেন মেম্বার, খোরশেদ আলম,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন ,শাহ্ এমরান খান, স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ মুন্সি,উপজেলা ছাত্র দলের সহসভাপতি আবুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ,কচুয়া সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি কাউছার মজুমদার,সাধারন সম্পাদক নবীর হোসেন,চাপই শাখা ছাত্রদল নেতা মেহেদী হাছান মিরাজ, ইয়া খানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক শোভাযাত্রা ও সমাবেশে অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার