1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম

কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা ছুরিকাঘাতে আহত

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা

কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা ছুরিকাঘাতে আহত
বিশেষ প্রতিনিধি ॥ কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা চুরিকাঘাতে আহত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার পাথৈর ইউনিয়নের গুতপুর করিমের চা দোকানের সামনে গুতপুর গ্রামের সরকারি পুকুর লীজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের বাচ্ছু তালুকদারের ছেলে শাহআলম তালুকদারের সাথে আল আমিন মোল্লার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহআলম তালুকদার দলবল নিয়ে আল আমিন মোল্লাকে মারধর করে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আল আমিন মোল্লাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ,পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্যাহ আমান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, হাকিম মুন্সি,ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের আহবায়ক,শেখ ফরিদ, শাহপরান ও সদস্য সচিব মো. রাকিব হোসেন তাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার