1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম

বিএনপিতে যারা বিভাজন সৃষ্টি করতে চায় ,তারা আসলে আওয়ামী লীগের বি-টীম:চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় শ্রমিক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন।

কচুয়ায় শ্রমিকদলের মতবিনিময় সভা
বিএনপিতে যারা বিভাজন সৃষ্টি করতে চায় ,তারা আসলে আওয়ামী লীগের বি-টীম:চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ অক্টোবর শুক্রবার বিকেলে পাথৈর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন । এ সময় তিনি বলেন বিএনপিতে যারা বিভাজন সৃষ্টি করতে টায় , তারা আসলে আওয়ামী লীগের বি-টীম। ওই মহলটি বিএনপির দু:সময়ে দলীয় কর্মকন্ড থেকে দুরে থেকে এখন দলের সুসময়ে এসে নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এসব কর্মকান্ড কঠিনভাবে প্রতিহত করতে তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন। আমরা সংগঠনকে দুর্বল করতে দিবনা। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কচুয়ায় বিএনপি এক ও অভিন্ন। আমরা এক ও অভিন্ন থেকে দলের বিজয় নিশ্চিত করতে কাজ করছি। তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা থেকে অব্যাহতি পেয়ে খুব সহসায় বীরের বেশে দেশে ফিরবেন।
উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মাতাব্বরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান,সাবেক সাধারন সম্পাদক অ্যাড.মকবুল হোসেন মিয়াজী,উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন,সদস্য সচিব অ্যাড.মাসুদ প্রধান,পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, শ্রমিক দল নেতা সুমন মিয়া,ইমাম হোসেন,বিতারা ইউনিয়ন শ্রমিক দলের নেতা আমির হোসেন প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,বিতারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী,পৌর ছাত্র দলের সাধারন সম্পাদক মো. রোমান হোসাইনসহ বিএনপিও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় শ্রমিক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার