1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন ॥ গুরুত্বপূর্ন কেন্দ্র ৮৭

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে
কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন
ছবি ১: কচুয়ায় ব্রিফিং প্যারাডে বক্তব্য রাখছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়

কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন ॥ গুরুত্বপূর্ন কেন্দ্র ৮৭
সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সুষ্ঠু ,অবাধ,শান্তিপূণ পরিবেশে কচুয়ায় ভোট গ্রহনের লক্ষ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যগন প্রস্তুত : অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়

চতুর্থ ধাপে ইভিএম পদ্ধতিতে ৫ জুন বুধবার কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। ৪ জুন মঙ্গলবার সকালে পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মঠে ব্রিফিং প্যারাডে সুষ্ঠু,অবাধ,শান্তিপূণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এ সময় তিনি আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকল সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে কচুয়া উপজেলা পরিষদ নিরর্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকল বাহিনীর সদস্যগন দায়িত্ব পালন করবেন।
কচুয়া থানার ওসি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই দেলোয়ার হোসেন রাজিবের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী ,এএসপি কচুয়া সার্কেল রিজওয়ানুল হক চৌধুরী,আনসার ও ভিভিপি কর্মকর্তা হাজেরা আক্তার।
ছবি ২: নির্বাচনে ভোটের সামগ্রী বিতরণের একাংশ।
এ নির্বাচনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১শত ১০টি কেন্দ্রে ৮শত ১৩টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।থানা প্রশাসনের পক্ষ থেকে ৮৭টি ঝুকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ২৩টি কেন্দ্রকে সাধারন হিসেবে চিহ্নিত করা হয়েছে।২৫টি কেন্দ্রের প্রতিটিতে ৪জন পুলিশ ১৫জন করে আনসার ও ৮৫টি কেন্দ্রের প্রতিটিেিত কমপক্ষে ৩জন পুলিশ ও ১৫জন করে আনসার মোতায়েন করা হয়েছে।নির্বাচনে ৫শত৫৮জন পুলিশ,১হাজার ৫শত ৯৯ জন আনসার,৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।১৩জন নির্বহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় অনাকাঙ্খিত ঘটনা প্রতিহত করতে ১১টি স্ট্রাইকিং টীম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। রির্টানিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুরের পর থেকে প্রতিটি কেন্দ্রে ভোটের সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
কচুয়ায় চেয়ারম্যান পদে ৬,ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ ১৫ প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছে।
কচুয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৫ শত ৩১জন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৫ শত ৪৫জন। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৭হাজার ৯ শত ৮৫ জন ও হিজড়া ০১ জন। ডেস্ক রিপোর্ট চেতনা টিভি।
ছবি ১: কচুয়ায় ব্রিফিং প্যারাডে বক্তব্য রাখছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়
ছবি ২: নির্বাচনে ভোটের সামগ্রী বিতরণের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার