1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী
শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৬৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে
কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কচুয়া প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর উদ্যোগে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার দুপুরে কচুয়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলমের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তাগন অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলম, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিব মজুমদার জয়, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মাসুদুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.সালাউদ্দিন সরকার, যুগ্ন আহবায়ক শাকিল মুন্সী তাবির,চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ ওরফে শেখ সজিব ও যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক দুরন্ত ইব্রাহিম প্রমুখ।

এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ,চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে বিক্ষোভ মিছিলের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার