1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী
শিরোনাম

কচুয়ার হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনটি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসছে:.ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭৯১ বার পড়া হয়েছে

কচুয়ার হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনটি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসছে
……………….ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

বিশেষ প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে অবস্থিত হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি এতিমখানায় অবস্থানরত শিশুদের খোঁজখবর নেন এবং এতিমখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি এতিমখানার দীর্ঘ দিনের নামজারি নিয়ে একটি সমস্যার সমাধান করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেনকে নির্দেশ প্রদান করেন। এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিনের এই এতিমখানাটি সুন্দর ও সুষ্ঠু ভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই এতিমখানা নিয়ে কেউ যাতে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। আপনারা লক্ষ্য রাখতে হবে কেউ যেনো কোন প্রকার অপশক্তির দ্বারা প্রভাবিত হয়ে এই এতিমদের প্রতিষ্ঠানের সম্পত্তি হননের চেষ্টা করতে না পারে। আপনারা এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিফায়েত উল্লাহ শরীফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, কৃষকলীগের সভাপতি আবু তাহের প্রধান, ইউপি সদস্য মিন্টু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিশু সদনের সার্বিক বিষয় তুলে ধরে বলেন, দীর্ঘ দিন ধরে আমার পরিবারের কিছু সদস্য প্রতিষ্ঠানের সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে এতিমখানা নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে এতিমখানার উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। আমি দায়িত্ব নেওয়ার পর এতিম ছাত্র-ছাত্রীদের আবাসন ব্যবস্থার উন্নতি, থাকা খাওয়ার সুব্যবস্থা ও পড়াশোনার মানোন্নয়নে কাজ করছি। ভবিষতেও এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাংবাদিক, প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।একই দিনে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার