1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী
শিরোনাম

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কোন আপোষ নেই : ড.সেলিম মাহমুদ

  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯০৭ বার পড়া হয়েছে

কচুয়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কোন আপোষ নেই : ড.সেলিম মাহমুদ
নিজস্ব সংবাদদাতা ॥
“দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন ,শেখ হাসিনার অবদান ” এই স্লোগানে কচুয়ায় ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ মে শুক্রবার সকালে উপজেলার পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ। এ সময় তিনি বলেন ,বিএনপি গত ১৪ বছর যাবত বিপুল অর্থ ব্যায় করে বিদেশে লভিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও জাপান সফরের মধ্য দিয়ে তাদের সে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে। । বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেছেন। সুতরাং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কোন আপোষ নেই। তিনি আরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ১০০ শত বছরের জন্য পরিকল্পনা গ্রহন করেছেন। আমাদের দেশের মানুষের গড় আযু বেড়ে ৭৪ বছর ,শিক্ষার হার বেড়ে শতকরা ৭৫ ভাগ হয়েছে। বর্তমানে শতকরা ২০ ভাগ লোক দরিদ্র। সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মেধা ,প্রজ্ঞা ও সঠিক পরিকল্পনার কারনে। এককথায় বর্তমান সরকারে আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুত. অবকাঠামো,তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন অতীতের সকল রেকর্ড ভেঙ্গে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের দিয়েছে স্বাধীনতা তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি । তাই আসুন আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই এক হয়ে কাজ করি।
পাথৈর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আক্কাছ মোল্লার সভাপতিত্বে উঠান বেঠকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন,হাবিব মজুমদার,এম আখতার হোসাইন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা.মাসুদুর রহমান,ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমূখ।
একই দিন বিকেলে ড.সেলিম মাহমুদ বাংলাদেশ শিক্ষক সমিতি কচুয়া শাখার সাথে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভায় মিলিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার