1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কচুয়ার কাঠালিয়ার রাস্তার নির্মান কাজ সমাপ্তির পথে

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৮০৭ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের রাস্তাবিহীন একটি গ্রাম কাঠালিয়া। পাশেই মতলব দক্ষিন উপজেলা। দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাঠালিয়ায় চলাচলের জন্য ছিলনা কোন রাস্তা। ফলে কচুয়ার সাথে কাঠালিয়ার মানুষের যোগাযোগের দীর্ঘদিনের সীমাহীন সমস্যা ছিল। এ যেন ছিটমহলের একটি গ্রাম কাঠালিয়া। যেখানে রাস্তার অভাবে ওই এলাকার বসবাসরত হাজার হাজার জনগন বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশিরের দৃষ্টি গোচর হলে তাঁর হস্তক্ষেপে সড়কের নির্মান কাজের উদ্যোগে গ্রহন করেন।বিলের মাঝখান দিয়ে রাস্তার নির্মান কাজ শুরু হওয়ায় ওই এলাকার অধিবাসী সবাই এখন খুশী । দুই উপজেলার পাশ্ববর্তী গ্রামের লোকজনের সাথে কথা হলে তারা জানান খুব অল্প সময়ে সড়কের নির্মান কাজ শুরু করায় আমরা স্থানীয় অধিবাসীগন অনেক খুশী । ওই এলাকার যুবলীগ নেতা বিমল চন্দ্র সরকার বলেন কাঠালিয়া থেকে আলিয়ারা পর্যন্ত রাস্তার কাজ শেষ হওয়ার পথে, ফলে কাঠালিয়ার সাথে জাগির,টেমাই ,ঘোরাধারী ও আলিয়ারার যোগাযোগ হয়ে যাচ্ছে। কাঠালিয়া গ্রামের মানুষের দুভোর্গোর কথা চিন্তা করে রাস্তাটি করে দেওয়ার জন্য জন্য কাঠালিয়া গ্রামের প্রায় দুই হাজার সাধারন জনগন যুগ যুগ ধরে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ভাইকে মনে রাখবে। তিনি আরো বলেন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পাশাপাশি কাঠালিয়া বিলের ধানসহ অন্যান্য ফসল কেটে সহজেই কৃষকগন রাস্তা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবে। সত্যিই জনতার চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির। আমরা সবাই তাঁর কাছে ঋনী হয়ে থাকবো। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির বলেন অনেক সীমাবদ্ধতা সত্বেও আমি সকলের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রান্তিক জনগনের কাছে পৌছে দিবার জন্য কাজ করছি। আমি বিশ্বাস করি এতে জনগন উপকৃত হবে। আর জনগন উপকৃত হলেই বর্তমান সরকারের সাফল্য ।
ছবি: কাঠালিয়ার জনগনের রাস্তার নির্মান কাজ পরিদর্শন করছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার