1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

বিএনপি আইন মেনে সমাবেশ করলে বাঁধা নেই ঃ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, বিএনপি-জামাত সমাবেশ করতে চায়, তারা আইন মেনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আওয়ামী লীগের আপত্তি বা কোন বাঁধা নেই। এটা স্পষ্ট তাদের অফিসে গোলা বারুদ পাওয়া গেছে। তারা ফৌজদারী অপরাধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সে ফৌজদারী অপরাধের আইনগত ব্যবস্থা নিবে। বিএনপি সমাবেশের নামে দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে চায়। বিএনপি-জামাত যেন কোন ধরনের নাশকতা করতে না পারে সে জন্য ঢাকা শহরের আওয়ামী লীগ নেতাকর্মীরা সজাগ রয়েছে। তিনি ৮ ডিসেম্ব বৃস্পতিবার কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা গুলো বলেন।
কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সম্মেলন উদ্বোধন করেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রেীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য গোলাম রাব্বানী চিনু, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

ছবি ঃ কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার