1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা
শিরোনাম

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ কচুয়ায় মোবাইল প্রতীকে ভোট চেয়ে ওচমান গনি পাটওয়ারী গণসংযোগ

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৯৯২ বার পড়া হয়েছে

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচেছ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারনা করছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী। তিনি ৫ অক্টোবর বুধবার দিনভর উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন ও গোহট দক্ষিণ ইউনিয়ন, গোহট উত্তর, কড়ইয়া ও কচুয়া পৌরসভার চেয়ারম্যান ও সদস্যদের সাথে মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে মতিবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, আমি ৫০ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের সেবা করে আসছি। সমগ্র জেলাব্যাপী আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে। আমি নির্বাচিত হলে জেলা পরিষদের সাথে ইউনিয়ন পরিষদগুলোর সরাসরি সংযোগ স্থাপন করবো। ফলে সমগ্র জেলার ৮৯টি ইউনিয়নবাসীর সেবা পাওয়ার পথ আরো সুগম হয়ে উঠবে।
তিনি আরো বলেন, বিগত ৫ বছরে আমি মানুষের পাশে থেকে চাঁদপুর জেলার ৮টি উপজেলাবাসীর সেবা করেছি। সেবাকালীন সময়ে জেলা পরিষদের প্রায় ১শ কোটির টাকার মতো উন্নয়নমূলক কাজ করেছি। সবসময় চেষ্টা করেছি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার। পূনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করা হবে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমার প্রতীক মোবাইল । আমি সকল ,মেয়র,কাউন্সিলর ,ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা কামনা করছি।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, রেজাউল মাওলা হেলাল মুন্সী, নূরে-ই আলম রিহাত, আব্দুস সালাম সওদাগর, খন্দকার আরিফুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহপরান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ বিভিন্নর ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি ঃ কচুয়ার আশ্রাফপুর ও গোহট দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদেও সাথে মোবাইল জলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী।
[ছবি ঃ কচুয়ার আশ্রাফপুর ও গোহট দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদেও সাথে মোবাইল জলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার