1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার ধ্বংস,দুই ভুয়া ডাক্তারকে জরিমানা কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শিরোনাম

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষকরাই মুখ্য ভূমিকা পালন করছে:ইউএনও নাজমুল হাসান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২১৮ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। এই সোনার মানুষ শিক্ষকদের হাত ধরেই গড়ে উঠছে। সুনাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হচ্ছে শিক্ষকরা। আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষকরাই মুখ্য ভূমিকা পালন করছে। সততা-নিষ্ঠা ও নৈতিকতার মধ্যদিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। স্বাধীন বাংলাদেশের মানুষ যখন পেঠ ভরে খেতে পারবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে তখনই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের আত্মা শান্তি পাবে।
তিনি ২৫আগস্ট বৃহস্পতিবার দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে আলোচনা ও মতিবিনিময় সভায়প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন ,কচুয়া উপজেলা স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।
এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদ উল্যাহ পাটওয়ারী, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ছবিঃ কচুয়ায় শিক্ষার মানন্নয়নে আলোচনা ও মতবিনিময় সভায় অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার