1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম

কচুয়া হাজীগঞ্জ সড়কে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত১,আহত ৩

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭৯৭ বার পড়া হয়েছে

কচুয়া হাজীগঞ্জ আঞ্চলিক সড়কে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সঞ্জিত শীল (৩৫) নামে একজন নিহত, ৩জন আহত হয়েছে।৬ জুন সোমবার বিকালে ওই সড়কের কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পরপরই গুরুতর আহত ৪জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক উপজেলার ডুমুরিয়া গ্রামের স্বপন শীলের পুত্র সঞ্জিত শীলকে মৃত ঘোষণা করেন।
অপর আহতরা হলো উপজেলার আকানিয়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী তুহিন বেগম(৩৬), শ্রীরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে সিএনজি চালক জহির (৫০),হাজীগঞ্জ উপজলার ধড্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে শাহআলম(২৫)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়াগামী সিএনজি কালচোঁ মসজিদ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে পড়ে। দুঘটনার পরপরই মাইক্রোটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার মূহর্তে হাজীগঞ্জ থানা পুলিশ মাইক্রোটি আটক করে।
নিহত সঞ্জিত কালচোঁ থেকে তার নিজ বাড়ি ডুমুরিয়া আসতে মাত্র অল্প কয়েক মিনিট সময়ের প্রয়োজন ছিলো। ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিলো।
।দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে সঞ্জিতের স্ত্রী, কন্যাসহ নিকট আত্মীয় স্বজনরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পরে। তাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত ও আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি: নিহত সঞ্জিতের স্বজনদের আহাজারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার