1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
শিরোনাম

কচুয়া উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭৫৫ বার পড়া হয়েছে
ছবি ঃ ফিতা কেটে কচুয়া উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ উদ্বোধন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ৭ জুন মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে যোগদান করে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫কোটি ৭৭ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ ভবন ও হলরুমের উদ্বোধন করেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান। অনুষ্ঠানের কিছু সময় অতবাহিত হলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন নাহার ভুইয়া ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে না থাকায় ক্ষোভ প্রকাশ করলে কিছু সময়ের জন্য উপস্থিত কর্মী সমর্থকদের হট্রগোল চলে। তাদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে দর্শক সারিতে বসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ সমর্থন জানান। এমপি মহোদয়ের হস্থক্ষেপে পুনরায় অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই স্থানে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ৩০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন। তাছাড়া তিনি একই দিন কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কক্ষের উদ্বোধনসহ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬২ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত ভবন উদ্বোধন করেন। তাছাড়াও কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

ছবি ঃ ফিতা কেটে কচুয়া উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার