1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মো: গোলাম হোসেনের ঈদ পরবর্তী শুভেচ্ছা মতবিনিময় ও ঈদ পুুনর্মিলনী

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
  • ১০০১ বার পড়া হয়েছে

এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো.গোলাম হোসেন দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা মতবিনিময় করেছেন। ৭ মে শনিবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: গোলাম হোসেনকে কচুয়ার প্রবেশ দ্বার বারৈয়ারা থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন । পরে কচুয়া উপজেলার হাসিমপুর নিজ বাড়ির স্বাধীনতা ভবনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচন সভায় বক্তব্য রাখেন। বক্তব্য প্রদান কালে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে জোরদার করে উন্নয়নশীল বাংলাদেশ গড়তে সংগঠিতভাবে কাজ করছি । করোনাকালীন সময় তিন দফায় আমরা কচুযায় প্রায় ২৪ হাজার সাধারন জনগনকে খাদ্য সহায়তা প্রদান করেছি এবং সংগবদ্ধ টিমের মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করেছি। আমরা পরিবর্তনের রাজনীতি বিশ্বাস করি । এ সময় কচুয়া উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী,সমর্থক উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে আলহাজ্ব মো: গোলাম হোসেন কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া রব মোল্লা মার্কেট প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন। প্রবীন আওয়ামী লীগ নেতা আবু হানিফ বেপারী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জাব্বার বাহার,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দিন,ওয়ার্ড সভাপতি গাজী আ: হালিম,গিয়াস উদ্দিন মোল্লা,আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মোল্লা,আবু হানিফ,যুবলীগ নেতা লোকমান হোসেন,আবু ছালেহ জাফর প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন
ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি,জেলা পরিষদের সাবেক সদস্য মো: জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,আওয়ামী লীগ নেতা চৌধুরী নুর আলম,আফজাল মুন্সি,কচুয়া বাজার পরিচালনা সমিতির সাধারন সম্পাদক মনির প্রধান প্রমূখ।
ছবি: কচুয়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: গোলাম হোসেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার