1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে কচুয়া বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৯৯৪ বার পড়া হয়েছে
কচুয়া বার্তার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

নিজস্ব প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনে কচুয়ার প্রথম সাপ্তাহিক পত্রিকা কচুয়া বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯মার্চ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পত্রিকার প্রধান পৃৃষ্টপোষক শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক আলমগীর তালুকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি বলেন- কচুয়া বার্তা পত্রিকাটি গত ১৩ বছরে বস্তু নিষ্ঠ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সমাজের মানুষকে রাষ্ট্রের কল্যানে কাজ করার জন্য সচেতন করে তুলতে সংবাদ পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাপ্তাহিক কচুয়া বার্তা। পত্রিকাটি প্রকাশে সম্পাদক যোগ্যতার পরিচয় দিয়ে আসছে। আমি আশা করি পত্রিকাটি সাংবাদিকতার মহান পেশাকে অক্ষুন্ন রেখে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে। মনে রাখতে হবে, সাংবাদিক, পত্রিকার গ্রহণযোগ্যতা ও সুনাম-সুখ্যাতি সৃষ্টি করতে বস্তু-নিষ্ঠ্য সংবাদ পরিবেশনের বিকল্প নেই। তাই পত্রিকার সম্পাদকসহ সকল কলাকৌশলীদের প্রতি আহবান জানাবো, সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সংবাদ পরিবেশন করার। আমি কচুয়া বার্তার অগ্রযাত্রা কামনা করছি।

কচুয়া বার্তার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করছেন সম্পাদক আলমগীর তালুকদার, উপদেষ্টা আবুল হোসেন ও বার্তা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরেকে যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আমাদেরকে কাজ করতে হবে। যারা বাংলাদেশের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না করে বিদেশিদের আদর্শ-উদ্দেশ্য বাস্তবায়নে লিপ্ত তারা এ দেশে থাকার অধিকার রাখেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন-সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, সাংবাদিক আবুল হোসেন, শ্রেষ্ঠ অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষক শহীদ উল্লাহ পাটওয়ারী ও মোতাহের হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া বার্তার বার্তা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। উল্লেখ্য যে, সংবর্ধিত গুনীজনদের মধ্যে ছিল শিক্ষক, সাংবাদিক ও সমাজ সেবক। সংবর্ধনা ও আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কাঁটেন। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, সনতোষ চন্দ্র সেন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশীয় সংগীত পরিবেশন করেন কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মফিজুল ইসলামের ছেলে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের শিল্পী মোহন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার