1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ ঢাকার লালবাগ থেকে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

কচুয়ার সাচার কালী মন্দিরে স্বর্নালংকর চুরি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১১৯১ বার পড়া হয়েছে
ছবি: চুরি হওয়ায় কালী মন্দির।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংষ্কৃতিক সংঘ সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি বটু কৃষ্ণ বসু বৃহস্পতিবার বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১২ টার দিকে মন্দিরের পুরোহিত শান্তি রঞ্জন চক্রবর্তী পূজা অর্চণা শেষে মন্দিরের ভিতরের একটি কক্ষে তার ছেলে ধনঞ্জয়কে নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর বেলা ঘুম থেকে জেগে দরজা খুলতে না পেরে ডাকাডাকি শুরু করে। এসময় তাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী বাড়ির অনিল চন্দ্র সেন নামের এক ব্যক্তি মন্দির প্রাঙ্গনে এসে দরজা খুলে দেয়।
মন্দিরের পুরোহিত শান্তি রঞ্জন চক্রবর্তী জানান, কেবা কাহারা মন্দিরের গ্রীল কেঁটে ভিতরে প্রবেশ করে কালী প্রতিমার পরিহিত ৩ ভরি ওজনের স্বর্ণ ও ২০ভরি ওজনের রুপার প্রলেপ দ্বারা নির্মিত একটি মুকুট, ২ জোড়া হাতের বালা, ১ জোড়া নূপুর, ১ জোড়া কানের দুল, ১টি নেকলেস ও ১ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার ওসি মাহাম্মদ মহিউদ্দিন, চাঁদপুর ও কুমিল্লার সিআইডি, ডিবি ,পিবিআই সংস্থার তদন্তকারী কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে ছায়া তদন্ত করেছে।

ছবি: চুরি হওয়ায় কালী মন্দির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার