1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার বিতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার কচুয়া ডাকবাংলো মসজিদে সিএনজি চালকদের জামাতে নামাজ আদায় কচুয়ার রহিমানগরে বিশেষ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির লিটন কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির পাটওয়ারী কচুয়ার আশ্রাফপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন কচুয়ায় ছাত্রদল নেতা ইমাম হাসানের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা কচুয়ার সাচারে ভ্রাম্যমান আদালতে ২ ক্লিনিকের ৬০ হাজার টাকা অর্থদণ্ড
শিরোনাম

চেয়ারম্যান পদে ১৪ প্রার্থীর নাম ঘোষণা: কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৫২৫ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় টেলিকনফারেন্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, অর্থ সম্পাদক নাজমুল হক মজুমদার মিঠু, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, সদস্য আবুল খায়ের মজুমদার প্রমূখ।
অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাচ্চু, আবু তাহের, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী।
সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৪ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগর, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, যুগ্ম সম্পাদক সেলিম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক সোলাইমান মিয়াজী, সদস্য জিসান আহমেদ পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলেমান মিয়া জীবন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু, সদস্য পারভেজ ভূইয়া, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ফারভীন, সদস্য মঞ্জুর এলাহী মজুমদার, ইঞ্জিনিয়ার রাশেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদ।
ছবিঃ কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার