1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি দুদিনের সফরে কচুয়া আসছেন

  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১০৬৫ বার পড়া হয়েছে
ছবি: ফাইল ছবি

সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি দুদিনের সফরে কচুয়া আসছেন। যুক্তরাস্ট্র থেকে বাংলাদেশে এসেই নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় সফরে আসছেন।ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র কচুয়া আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপন লক্ষ করা গেছে। রবিবার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়ার বারৈয়ারা ,সাচার ,শিমুলতলী মোড়,পালাখালসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।
রবিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন ও দুপুর সাড়ে ১২টায় উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া বিকেল ৩টায় কচুয়া পৌরসভাধীন মেজবাহউদ্দীন খান সদন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরদিন সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শ্রীরামপুর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান, সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গরিব অসহায় লোকদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া একই দিন বিকেল ৩টায় সাচার দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী অ্যাড.হেলাল উদ্দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সকল অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মো: রাজীব আহমেদ রাজু কচুয়ায় দুদিনের সফর নিশ্চিত করেছেন।
ছবি: ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার