1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ার খিড্ডায় ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৪৫৫ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় খিড্ডা সপ্রাবি’তে ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে মানব বন্ধন ও সমাবেশের একাংশ।

কচুয়ায় ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ প্রধান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ। বক্তারা বলেন, তেতৈয়া কেন্দ্রের প্রায় ২৯শত ভোটারের মধ্যে খিড্ডা গ্রামের প্রায় ১৮শত ভোটার । খিড্ডা গ্রামের ভোটাররা প্রায় ৩ কিলোমিটার দূরে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করতে হয়। ওই কেন্দ্রের বেশীরভাগ ভোটার খিড্ডা গ্রামের বাসিন্দা।বক্তাগন আরো বলেন, ওই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তেতৈয়া গ্রামের লোকজন আমাদেরকে শারীরিক নির্যাতন করে ভোট কেন্দ্র দখল করে। ফলে গত প্রায় ১৫ বছর ধরে আমরা খিড্ডা গ্রামের লোকজন আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আমরা খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সুপারিশ সম্মিলিত আবেদনপত্র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর দাখিল করেছি। আমরা খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের জন্য যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক ভোটার শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহণ করেন।
ছবি: কচুয়ায় খিড্ডা সপ্রাবি’তে ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে মানব বন্ধন ও সমাবেশের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার