1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ার বড়হায়াতপুরে রাতের অন্ধকারে বসত ঘরে চুরি ॥ অভিযোগের ৪ ঘন্টর মধ্যেই থানা পুলিশের অভিযানে দুই চোর গ্রেফতার কচুয়া

  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৬৮৩ বার পড়া হয়েছে
কচুয়ার বড়হায়াতপুরে চুরির ঘটনায় গ্রেফতারকৃত দুই চোর

কচুয়া উপজেলার বড়হায়াতপুরে রাতের অন্ধকারে বসত ঘরে অভিনব কায়দায় চুরির ঘটনায় অভিযোগের ৪ ঘন্টার মধ্যেই চুরির সাথে সম্পৃক্ত দুইচোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৬ জুলাই মঙ্গলবার রাতে কচুয়া থানার ওসি মহিউদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সানোয়ার হোসেন,সেকেন্ড অফিসার তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুরির সাথ সম্পৃক্ত কড়ইয়া গ্রামের মনগাজী হাজি বাড়ির দুই চোর মৃত নুরু মিয়ার ছেলে মোশারফ ও নুরু মিয়া বেপারীর ছেলে শাহপরানকে গ্রেফতার করে। এ সময় পুলিশ চুরি হয়ে যাওয়া ১টি বাইসাইকেল ও কিছু জমা কাপড় উদ্ধার করে। বুধবার চুরির মামলায় দুই চোর মোশারফ ও শাহপরানকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রসংগত: কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর দক্ষিন পাড়া নতুন বাড়ির সৌদি প্রবাসী আমির হোসেনের বসত ঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে। ঘরে কেউ না থাকায় অনায়সে ব্রিফকেছ ও ওয়ড্রফ থেকে ২ জোড়া স্বর্নের কানের দুল,২টি চেইন,পায়ের নুপুর,১টি নাকফুল,ঘরে থাকা ১টি বাইসাইকেল ,নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যন্য মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় আমির হোসেনের ছেলে আবু হানিফ মঙ্গলবার মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে। আবু হানিফ মঙ্গলবারের রাতের চুরির সময়কার ভিডিও ফুটেজ থানায় জমা দেয়। ভিডিও ফুটেজ দেখা যায় মধ্যরাতে মাস্ক পরিহিতি দুজন চোর ঘরে প্রবেশ করে। আবু হানিফ আরো জানান আমাদের বাড়িতে আমি ছাড়া কোন পুরুষ মানুষ নেই তাই সুযোগ পেলেই চোরের দল চুরি করে। থানাসুত্রে জানা গেছে এছাড়াও মোশারফ ও শাহপরানের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার