1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

চির নিদ্রায় শায়িত হলেন কচুয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১২০৩ বার পড়া হয়েছে
প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের জানাযার একাংশ ইনসেটে প্রয়াত নজরুল ইসলামের ফাইল ছবি ও নজরুল ইসলামের কবের ফুল শ্রদ্ধা নিবেদন করছেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের দুবারের নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম (৩৬)আর নেই ( ইন্নালিল্লাহি ..রাজিউন)। ১৯ মে বুধবার সন্ধ্যা আনুমানিক আটটার সময় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা বালিয়াতলী গ্রামের অধিবাসী কাউন্সিলর নজরুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী ,১ ছেলে ,২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
২০ মে বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় পৌরসভার বালিয়াতলী গ্রামের ঈদগাহ প্রাঙ্গনে হাজারো মানুষের অংশগ্রহনের মধ্য দিয়ে মরহুমর জানযা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় মরহুমর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ,কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা পরিষদের (সাময়িক বরখাস্ত)চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, ,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর কামাল হোসেন অন্তর,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল আজিজ শাহীন,বায়িাতলী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল জলিল,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,প্রয়াত নজরুল ইসলামের বড়ভাই মনির হোসেন,শ্যালক ইমরান হোসেন প্রমূখ।
জানাযা শেষে বালিয়াতলী গ্রামের সামাজিক গোরস্থানে মরহুমর লাশ দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মো: জাকির হোসেন।
১৮ মে নিজ এলাকায় নিমন্ত্রন খাওয়ার পর অসুস্থ্যতা বোধ করলে তাঁকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় মারা যায়।তাঁর মৃত্যুতে স্বজন ,বন্ধু ,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। তাঁর মৃত্যুতে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,সাবেক এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন,সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,আবদুস সামাদ আজাদ,ইসহাক সিকদার,আহসান হাবিব জুয়েল ,মো: কবির হোসেন ,বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক খোরশেদ আলম,বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম মিঠু,মো: কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: ্অলমগীর তালুকদার গভীর শোকও সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামানা করেছেন। তাছাড়া ঢাকার মিডফোর্ড এলাকার বাংলাদেশ ক্যামিকেল এন্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রয়াত নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রসংগত: প্রয়াত নজরুল ইসলাম ঢাকার মিডফোর্ড এলাকার ইরিনা ক্যামিকেল এন্ড পারফিউমারীর স্বত্বাধিকারী ছিলেন। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় তরুন কাউন্সিলর নজরুল ইসলাম।

প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের জানাযার একাংশ ইনসেটে প্রয়াত নজরুল ইসলামের ফাইল ছবি ও নজরুল ইসলামের কবের ফুল শ্রদ্ধা নিবেদন করছেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার