1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী
শিরোনাম

কচুয়ায় মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেবের অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৯৭০ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেব কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন প্রাঙ্গনে কর্মহীন রিক্সা ইজিবাইক চালক, বিভিন্ন মসজিদের খতিব ও সনাতনধর্মাবলম্বী প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু ও তৈল বিতরণ করেন।

এ সময় মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেব বলেন আমি ও আমার পরিবার সব সময় সাধারন মানুষের পাশে আছি এবং থাকব। আমার আমেরিকান প্রবাসী ছেলে ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম বাপ্পীও আমাদের এলাকার মানুষের জন্য প্রবাসে থেকেও সহযোগীতা করছে। আমার পরিবার সবসময় অসহায় মানুষের পাশে থাকবে। সবাই আমার প্রয়াত বাবা ,মা আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করবেন । সবাই ভাল থাকুন স্বাস্থ্য বিধি মেনে চলুন ,ঘরে থাকুন ও নিরাপদে থাকুন।

বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আঃ মোতালেবের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন শিশু সদনের শিক্ষক হাফেজ মোঃ কাউসার হোসেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাপশন: কচুয়ায় অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার