1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা
শিরোনাম

শোক সংবাদ:কচুয়ার প্রবীন আইনজীবী কাজী মোজাম্মেল হোসেনের জানাযা সম্পন্ন

  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ১১০৪ বার পড়া হয়েছে
ছবি: কচুযার প্রবীন আইনজীবী প্রয়াত এ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেনের জানাযার একাংশ ,পাশে ফাইল ছবি

কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের অধিবাসী উজানী কাজী বাড়ির প্রবীন আইনজীবী, চাঁদপুর জজকের্টের সিনিয়র আইনজীবী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা ,কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র উপদেষ্টা, এ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন(৮৩) ১১এপ্রিল রবিবার বার্ধক্য জনিত কারনে বেলা ০৩ টায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি .. রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর কুমিল্লা আদালত পাড়ায় প্রথম জানাযা ও বাদ এশা নিজ জন্মস্থান কচুয়া উপজেলার উজানী কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় কচুয়ার বিভিন্ন এলাকার জনগন,চাঁদপুর জেলার বহু আইনজীবী মরহুমের জানাযায় অংশ গ্রহন করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমর ছেলে কাজী ফাহাদ মাহমুদ।
জানাযা শেষে উজানী কাজী বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
প্রয়াত এ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেনের মৃত্যুতে চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন,চাঁদপুরস্থ কচুয়া কল্যান সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রধান,ঢাকাস্থ কচুয়া সমিতির সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির,কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক,সাধারন সম্পাদক এ্যাডভোকেট মকবুল হোসেনসহ অনেকই গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসংগত: এ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন কুমিল্লাস্থ কচুয়া উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
ছবি: কচুযার প্রবীন আইনজীবী প্রয়াত এ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেনের জানাযার একাংশ ,পাশে ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার