1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

ঢাবি’র ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় কচুয়ায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১০৪৯ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় ছাত্ররীগ নেতা হাসান জাহাঙ্গীর সুজনের উপর হামলার ঘটনায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের একাংশ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান জাহাঙ্গীর সুজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কচুয়ায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ সোমবার মেধাবী ছাত্র হাসান জাহাঙ্গীর সুজনের কচুযা পৌরসভার কড়ইয়া গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে ঢাকা -কচুয়া সড়কের বিশ্বরোডে মানব বন্ধন করেছে। মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন হাসান জাহাঙ্গীর সুজন সম্প্রতি তার এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক করাবরীরা তার উপর ৩ মার্চ রাতে অতর্কিত হমালা করে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। মানব বন্ধনে অংশগ্রহনকারীগন অচিরেই হামলার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কড়ইয়া গ্রামের সাবেক কাউন্সিলর মো: শাহজাহান, বর্তমান কাউন্সিলর আমিনুল হক, উপজেলা যুবলীগরে দপ্তর সম্পাদক মাইন উদ্দিন সবুজ, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, চাঁদপুর পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা ও মো: আহসানউল্লাহ ।
প্রসংগত: হামলার ঘটনায় সুজনের ভাই ইলিয়াছ হোসেন বাদী হয়ে কোয়া গ্রামের মৃত আলম খানের ছেলে হাবিব খানসহ ৫জনকে এজহার নামীয় ও অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে কচুয়ায় থানায় ৪ মার্চ একটি মামলা দায়ের করে। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ওই মামলার আসামী হাবিব খান, আহাদ খান ও এলাহীকে গ্রেফতার করে ৪ মার্চ চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার