1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী কচুয়ায় দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি কচুয়ায়  সিঁদকেটে গৃহবধুকে হত্যার ৬  ঘন্টার মধ্যে আসামি গ্রেফতারের বিষয়ে  প্রেস ব্রিফিং কচুয়ার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ
শিরোনাম

চাঁদপুরে কচুয়া ও ফরিদগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও আইন শৃংখলা সভা

  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩২৬ বার পড়া হয়েছে
ছবি: চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া ও ফরিদগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুরে কচুয়া ও ফরিদগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সুষ্ঠভাবে ভোট গ্রহন করতে সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরন বিধি মেনে ভোট উৎসবে অংশ গ্রহন করার আহবান জানান। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ,র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতিটি কেন্দ্রে নিয়োজিত থাকবে।কেউ বিশৃংখলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান বলেন কচুয়ায় ৯টির মধ্যে ৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন ও ফরিদগঞ্জে ১৩টির মধ্যে ১১ কেন্দ্র ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকালীন আইন শৃংখলা সমুন্নত রাখতে আমরা প্রস্তুত । নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ও কচুয়া রির্টানিং অফিসার মো: তোফায়েল হোসেন,এনএসআইয়ের উপ-পরিচালক শাহএমরান আহমেদ,ফরিদগঞ্জের নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার শিউলী হরি,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দাউদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন চাঁদপুর সদরের নির্বাহী অফিসার সানজিদা বেগম,কচুয়া উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) একিমিত্র চাকমা,ওসি মো: মহিউদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মো: নাজমুল আলম স্বপন,বিএনপি দলীয় প্রার্থী হুমায়ুন কবির প্রধান,স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল,কাউন্সিলর প্রার্থী মো: মো: কামাল হোসেন গাজী,মো: শাহজাহান মিয়াজী,মো: ফারুক হোসেন,মাহরুন আল মিলি,আব্দুল কাদের এবং ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার