1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ার বাসাবাড়িয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে ৬ জন আহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩০৬১ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয় এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে ৬ জন আহত হয়েছে। ৯জুন মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় বাসাবাড়িয়া মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মিজি বাড়ির সিরাজের ঘরে প্রতিদিন তাসসহ বিভিন্ন জুয়ার আসর বসে। মঙ্গলবার রাতে পাশের ঘরের সোহেলের স্ত্রী নাজমা বেগম জুয়া খেলায় বাধা দিলে সিরজুল ইসলামের ছেলে নয়ন দলবল নিয়ে নাজমা ও তার পরিবারের উপর হামলা হামলা চালায় । এতে নাজমার মা মাফিয়া খাতুন,বোন জায়েদা,লিলুফা বেগম,হাসিনা বেগম গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে নাজমার স্বামী সোহেল বাড়ি এসে প্রতিবাদ করলে তাকেও বেধরক মারধর করে। এ সময় জুয়ারীগন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে নাজমা ও তার পরিবারের লোকদের রক্তাক্ত জখম করে বলে আহত সোহেল জানান। এ সময় বাড়ির লোকজন আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। গুরুতর আহত নাজমা ও তার মা মাফিয়া বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নাজমার স্বামী সোহেল জানান সিরাজুল ইসলামের ঘরে প্রতিদিন জুয়া খেলা হয় এবং তা মধ্য রাত পর্যন্ত চলে। এত করে আমাদের বাড়ির সবাই অতিষ্ট ।প্রশাসনের নিকট তার পরিবারের উপর হামলার বিচার দাবী ও মিজি বাড়িতে তাসসহ জুয়া খেলা বন্ধের করার দাবী জানান । ওই ওয়ার্ডের ইউপি সদস্য মানিক বলেন মিজি বাড়িতে জুয়া খেলাকে কেন্দ্র করে সোহেলের পরিবারের উপর হামলার পর তাদেরকে দেখতে গিয়েছি।
sohel

ছবি: কচুয়ার বাসা বাড়িয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে আহতের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার