1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আমিন উদ্দিন, সম্পাদক মনির হোসেন

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ১২১৫ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার গোহট উত্তর  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি আমিন উদ্দিন ও মো: মনির   হোসেন মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার বিকেলে কচুয়া উপজেলার  আইনগিরি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সম্মেলনে সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে আমিন উদ্দিন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বিজন সরকার ৬৪ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন মেম্বার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ শাহজাহান প্রধান ৬৩ভোট পায় । নিবার্চন শেষে ফলাফল ঘোষণা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।  ফলাফল ঘোষনার পর নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের হাতে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বই তুলে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারি, সহ-সভাপতি কামরুননাহার ভূইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ  সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, সহ দপÍর সম্পাদক মো: কবির হোসেন ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছল খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি: ইব্রাহীম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

gohat photo
ছবিঃ গোহট উত্তর  ইউনিয়ন আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি নব নির্বাচিত গোহট উত্তর ইউনিয়নের  সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে আওয়ামী লীগের গঠনতন্ত্র  তুলে দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার