1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ার কাদলা ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ: রব মুক্তারের জানাজা সম্পন্ন

  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ১৩৬২ বার পড়া হয়েছে

কচুয়ার কাদলা ইউনিয়নের  দোঘর গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা দলিল লেখক বীর মুক্তিযোদ্ধা আ: রব মুক্তার (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি .. রাজিউন) ।
মুক্তিযোদ্ধা আঃ রব মুক্তার ১২ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগ, কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় হাসপাতাল ও হৃদরোগ ইন্সটিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর  নিজ বাড়িতে ইন্তেকাল শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকাল ৯টায় দোঘর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায়  জানাজা  সম্পন্ন হয়। জানাজা শেষে দোঘর ঈদগাহ সামাজিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজার পূর্বে কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে  বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচেছল খান,মরহুমের বড় ছেলে সাইফুল ইসলাম সোহেল। জানাজার নমাজের ইমামতি করেন হাফেজ মোঃ নাহিদুল ইসলাম।
মুক্তিযোদ্ধা আঃ রব মুক্তারের মৃত্যুতে  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব  জাবের মিয়া, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

kachua photo 1

ছবি: মুক্তিযোদ্ধা আ: রব মুক্তারের কফিনে পুষ্পস্তবক অর্পন করছেন, সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা। ইনসেটে মরহুমের ফাইল ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার