1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ায় অন্তঃস্বত্তা গৃহবধু নিখোঁজ

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২৬১ বার পড়া হয়েছে

কচুয়ায় মুন্নি (২৫) নামের এক অন্তঃস্বত্তা গৃহবধু নিখোঁজ রয়েছে। উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের সৌদি প্রবাসী কামালের স্ত্রী মুন্নি কচুয়া পৌরসভার পলাশপুরের মাতৃছায়া নীড়ের মাহবুবের বাড়ির তৃতীয় তলায় ফ্লাট ভাড়া করে একা বসবাস করছিল। শনিবার রাত আনুমানিক ১ টায় ৮ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু মুন্নির প্রসব ব্যাথা শুরু হলে সে তার প্রবাসী স্বামীকে বিষয়টি মুঠোফোনে জানায়। রবিবার সকালে মুন্নির বোন তাহমিনাসহ পরিবারের লোকজন মুন্নির বাসায় এসে বাহির থেকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে মুন্নিকে পাওয়া যায়নি । এসময় ঘরের মেঝে ও বাথরুমে রক্ত দেখতে পায়। বাসার আসবাবপত্র এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখা যায়। মুন্নির ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এবং তাকে আশেপাশের সকল ক্লিনিক ও হাসপাতালে খুঁজেও পাওয়া যায়নি। পাশের ফ্লাটের লোকজনও তার নিখোঁজের বিষয়ে কিছু বলতে পারছেনা।সংবাদ পেয়ে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ রাসেল ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি) সঙ্গীয় ফোর্স নিয়ে অন্তঃস্বত্তার বাসা পরিদর্শন করেন এবং রক্তসহ আলামত জব্দ করেন। এসময় পুলিশ মুন্নির পাশের ফ্লাটের লোকজন ও বাড়ির মালিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে । সন্ধ্যায় পুলিশ জানতে পারে মুন্নি বেলা ২টা পর্যন্ত  পলাশপুর এলাকার শহনেয়ামতশাহ রোডের মমিন মিয়ার বাসায় অবস্থান করে। এ ঘটনায় মমিন মিয়জী,বাড়ির মালিক মাহবুবের স্ত্রী ,মুন্নির বোন তাহমিনাকে জিজ্ঞাসাবাদ করেছে।

kachua 8 sept photo
ছবি: কচুয়ায় নিখোঁজ  গৃহবধুর বাসার এলোমেলো আসবাবপত্র ও বাথরুমে রক্তের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার