1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ায় বাস ও মাইক্রোবাসে ডাকাতি॥ পুলিশের ৬ রাউন্ড গুলি

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫
  • ১৩৩৫ বার পড়া হয়েছে

ঢাকা- কচুয়া সড়কের তেঘুরিয়া নামক স্থানে  ১৩ নভেম্বর শুক্রবার রাতে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে সোয়া দশটা থেকে এগারোটা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ , মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।    ওই সড়কে দায়িত্বরত পুলিশ সংবাদ পেয়ে ডাকাতদের ধাওয়া করে।
উপ-পরিদর্শক নাসির উদ্দিন ও সাথে থাকা পুলিশ সদস্যরা ডাকাতদের লক্ষ্য করে শর্টগানের ছয় রাউন্ড গুলি ছুড়ে । পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল পালিয়ে যায়।

ডাকাতির শিকার বাসের যাত্রী জনৈক  শিক্ষক আবদুস ছাত্তার জানান, ঢাকা থেকে কচুয়াগামী সুরমা পরিবহনের একটি বাস রাত দশটায় সাচার বাজারে ৪/৫ জন যাত্রী নামান। সেখান থেকে ৬/৭ জন যাত্রী উঠানো হয়। সাচার বাজার থেকে বাসটি ছাড়ার পর তেঘুরিয়া এলাকায় পৌঁছলে সাচার থেকে উঠা যাত্রী বেসে ডাকাতরা দা, চোরা ও কাচি নিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন সেট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন যাত্রী বাঁধা দিলে তাদের মারধর করা হয়।
ডাকাতির শিকার যাত্রীদের অভিযোগ পুলিশের তৎপরতা না থাকায় রাতের প্রথম প্রহরে ডাকাতদল ডাকাতি করে নির্বিগ্নেœ পালিয়ে যায়। স্থানীয়রা জানান  , পরেই একইস্থানে ওই রাতে  দুইটি মাইক্রোবাস, ৮/১০টি সিএনজি চালিত অটোরিক্সা, ৪/৫টি মোটর সাইকেলের যাত্রীরাও ডাকাতের খপ্পরে পড়েন।
ডাকাতির বিষয়ে জানতে চাইলে কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিল জানান, ডাকাতির খবর শুনে আমাদের কর্তব্যরত পুলিশ ডাকাত দলকে ধাওয়া করেন। কিন্তু  খোলা মাঠ হওয়ায় তাদেরকে ধরা যায়নি।  তবে ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার