1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শতাব্দীর সাক্ষ্য বহন করছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কড়ইয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাংবাদিক আতাউল করিম হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার কচুয়ায় জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান
শিরোনাম

শতাব্দীর সাক্ষ্য বহন করছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা

  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ার শতবছরের পুরনো আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

শতাব্দীর সাক্ষ্য বহন করে চলছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা ।
নিজস্ব সংবাদদাতা: কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারায় অবস্থিত আকিয়ারা হাফিজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা১৮৮৫ সালে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে বহু দেশ বরেন্য আলেম বাংলাদেশে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। সময়ের বিবর্তনে সবকিছুর পরিবর্তন হলেও আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়নসহ কোন দিকেই পরিবর্তনের ছোয়া লাগেনি। এ মাদ্রাসা ও এতিমখানায় দক্ষ পাঁচ জন শিক্ষক নাজেরা, হেফজ বিভাগে শতাধিক ছাত্র-ছাত্রীদেরকে পবিত্র কুরআন শরিফ শিক্ষা দিয়ে আসছেন। বর্তমানে একশত ছাত্র ছাত্রীর মধ্যে ৫০/৬০জন আবাসিক ছাত্র রয়েছে।
পিছিয়ে পড়া এ প্রতিষ্ঠানটির বেহাল অবস্থা দেখে
এলাকার যুবসমাজ মাদ্রাসার ও এতিমখানার আধুনিকায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।
পরিচালনা পর্ষদের সদস্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক জানান, আর্থিক সংকট ও সঠিক তদারকির অভাবে দিনে দিনে মাদ্রাসাটি পিছিয়ে যাচ্ছিল। আমাদের এলাকার যুব সমাজ দীনি এ প্রতিষ্ঠানটিকে পুনর্জীবিত করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। আল্লাহর অশেষ রহমতে যুবসমাজের তদারকিতে দিনে দিনে ছাত্রসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পড়ালেখার মান বাড়ছে। মাদ্রাসা ও এতিমখানার ব্যায়ভার বহন করা খুবই কঠিন কাজ। এ প্রতিষ্ঠানের যে সমস্ত হাফেজগন দেশব্যাপী সুখ্যাতি লাভ করেছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মাদ্রাসা ও এতিমখানার প্রতি একটু নজর দিলে আকিয়ারা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। অভিভাবক শহীদুল্লাহ বলেন মাদ্রাসাও এতিমখানা থেকে পড়াশোনা করে নিজেরা প্রতিষ্ঠিত হলেও কেউ আর কখনোই মাদ্রাসার কোন খোঁজ খবর রাখে না। তাই মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের কাছে অনুরোধ একটুখানি সুনজর আপনার প্রিয় প্রতিষ্ঠানের জন্য বিরাট সাফল্য বয়ান আনতে পারে।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজের বিত্তবান ও প্রাক্তন ছাত্রদের সহযোগিতার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সমাজ সেবক আক্তার হোসেন এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন প্রতিষ্ঠানটির সুখ্যাতি এবং পড়ালেখার মান উন্নয়নের জন্য মাদ্রাসা ছাত্র ছাত্রী দিয়ে ও আর্থিকভাবে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ করছি। এ প্রতিষ্ঠান সভার।তাই ছেলেমেয়েদের কোরআন শিক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিচালনা পর্ষদের পক্ষ প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য মাদ্রাসা ও এতিমখানার 01632618186 ও 01632618187 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ছবি : কচুয়ার শতবছরের পুরনো আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

ছবি : কচুয়ার শতবছরের পুরনো আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার