1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার
শিরোনাম

কচুয়ায় পৌর ছাত্রদলের পরিচিতি ও ঈদ পুনর্মিলনী

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১১১ বার পড়া হয়েছে

কচুয়ায় পৌর ছাত্রদলের পরিচিতি ও ঈদ পুনর্মিলনী
নিজস্ব সংবাদদাতা ॥
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়া পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ডের নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই সোমবার বিকালে গোহট দক্ষিণ ইউনিয়নে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ.ন.ম. এহসানুল হক মিলনের বাড়িতে এ পরিচিতি সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে কোন পরিস্থিতে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়েক তারেক জিয়ার নির্দেশ পালন করতে হবে। আপনদারে ঐক্যবদ্ধতাই সংগঠনকে আরো শক্তিশালী করবে। তত্তাবধায়ক সরকারের অধীনে ছাড়া জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে না। যে কোন কিছুর বিনিময়ে এ সরকারকে পদত্যাগ করতে হবে। এ জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। কেন্দ্রের নির্দেশ পেলেই সকলকে একসাথে আন্দোলনে নামতে হবে।
পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, বিএনপি নেতা মাসুদ এলাহী সুবাস, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন্নবী সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ও আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মো. তাজ, প্রচার সম্পাদক রাছেল প্রধান, ২নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, ৪নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম, ৫নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি রবিন হোসেন, ৭নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ও ৮নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সভাপতি মো. মিলন।
অনুষ্ঠানের শুরুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন ও পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ ছবি সম্বলিত টি শার্ট ওয়ার্ড ছাত্রদলের সভাপতির হাতে তুলে দিয়ে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কুশল বিনিময় করেন।
ছবি : কচুয়ায় পৌর ছাত্রদলের পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার