1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

বন্দুকযুদ্ধে চাঁদপুর পুরাণবাজারের মাদক ব্যবসায়ী ইউনুছ নিহত

  • আপডেট : বুধবার, ৬ জুন, ২০১৮
  • ১২০৮ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরে বন্ধুক যুদ্ধে  মাদক ব্যবসায়ী  নিহত হয়েছে। শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোঃ ইউনুছ মিজি ওরফে সুমন (৩৫) নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয় । ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরী বন্দুক (পাইপ গান), ৬ রাউন্ডগুলি, ২ চোরা ও একটি চাপাটি উদ্ধার করে।

বুধবার (৬ জুন) দিনগত রাত পৌনে ২টায় পুরাণবাজার স্টার আলকায়েদ জুট মিলস্রে দক্ষিণ পাশে বালুরমাঠে এই ঘটনা ঘটে। নিহত ইউনুছ পুরাণ বাজার মধ্যম শ্রীরামদী বউ বাজার এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। সে ওই এলাকার মিজি বাড়ির  মৃত আব্দুল মজিদ মিজির ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন : চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, অনুপ চক্রবর্তী, পলাশ বড়–য়া, মফিজুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আনোয়ার হোসেন। এদের মধ্যে পলাশ ও আনোয়ার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান লেন-দেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের অবস্থানের টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিরা পুলিশের উপর হামলা ও গুলি নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে ইউনুছ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বাকী মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়ালী উল্যাহ  জানান, ইউনুছকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে সে মারা যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

bd

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার