1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ার অহিদ সৌদি আরবে বোমা হামলার ৮ দিন পর হাসপাতালে মারা গেলেন

  • আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ১০৬৯ বার পড়া হয়েছে

উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের বরুচর  গ্রামের আকমত আলীর ছেলে আব্দুল অহিদ সৌদি আরবে বোমা হামলার ৮ দিন পর হাসপাতালে মারা গেলেন ।
সৌদি আরবে জিজান শহরে ৩১ ডিসেম্বর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বোমা হামলায় গুরুতর আহত হয় বাংলাদেশের আবদুল অহিদ (৪৯)। ৮ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করার পর শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। তাঁর মরদেহ জিজান শহরের বাদশা ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বোমা হামলায় বেঁচে যাওয়া অহিদের বন্ধু জাকির হোসেন জানান, ৩১ ডিসেম্বর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অহিদের কপিলের (স্পন্সর) বাড়িতে বোমা হামলা করে। কপিলের খবর নেওয়ার জন্য অহিদ ও জাকির ওই বাড়িতে যায়। পরবর্তীতে দ্বিতীয় বার সেখানে বোমা হামলা করা হয়। বোমা হামলায় অহিদ গুরুতর আহত হন। এ সময় বোমার আঘাতে কপিলের দুই সন্তান  ও ভারতের কেরালা রাজ্যের এক ব্যক্তি মারা যান। আহত অহিদকে জিজান শহরের বাদশা ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় অহিদ মারা যান।
অহিদের পরিবারের লোকজন জানান, তার  তিন মেয়ে ও দুই ছেলে সন্তান  রয়েছে। তার স্ত্রীর নাম পারুল  আক্তার। তিনি ১২/১৩ বছর যাবৎ সেখানে কর্মরত ছিলেন।
তার পরিবারের লোকজন আরো বলেন আমরা অহিদের লাশ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু পরে আর তা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বাসেদুজ্জামান সরকার ওরফে বাচ্চু মিয়া ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার