কচুয়ায় আন্ত আই জি পি যুব কাবাডি প্রতিযোগিতায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফাইনালে উঠেছে। ৯ নভেম্বর কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া থানা অফিসার ইনচার্য (তদন্ত) মোঃ সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিঃ সহ- পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্য মোঃ ওয়ালি উল্লাহ অলী, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্য (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নুরুন্নবী নোমান, হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুধির বরন মাঝি। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন এটিএম হাসানাত, স্কোরার ছিলেন মোঃ ওবায়দুল হক বিপ্লব। খেলায় ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা ৪৩ ও হাইমচর ক্রীড়া সংস্থা ৩৬ পয়েন্ট পান।
ছবিঃ ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply