1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

সিএনজিতে ভাড়ার নামে নৈরাজ্য ॥ জিবির নামে পথে পথে চাঁদাবাজি

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১২৩৮ বার পড়া হয়েছে

cngকচুয়া উপজেলার সর্বত্র সিএনজি অটো রিক্সায় ভাড়ার নামে চলছে নৈরাজ্য আর জিবির নামে প্রত্যেক স্টেশনগুলোতে দিনভর চলছে চাঁদাবাজি। এসব কর্মকান্ডে নজরদারী ও খবরদারি করার মত নেই কোন লোকজন। তাই চাঁদাবাজির মাত্রা দিন দিন বেড়েই চলছে। খোদ উপজেলা সদরের বাজারের বিভিন্ন স্টেশনগুলোতে প্রতিদিনের এ চিত্র একটু দাড়িয়ে থেকে চোখ বুলালেই নজরে আসবে। বিভিন্ন স্টেশনগুলোতে ঘুরে দেখে গেছে কচুয়া থেকে যেসব অঞ্চলে বা সড়কে সিএনজি ছেড়ে যায় সেসব সড়কে ভাড়ার পরিমাণ দিন দিন কারণে-অকারণে বেড়েই চলছে। কয়েকটি সড়কে নিচক কোনো অজুহাতে ভাড়া বাড়লেও তা আর কমেনি। বিশেষ করে কচুয়া-কালীয়াপাড়া সড়কে শুরু থেকেই সিএনজি মালিক সমিতি কর্তৃক ভাড়া ছিল ৩০ টাকা তা বেড়ে এখন ৪০ টাকা দাড়ায়। কচুয়া বিশ্বরোড থেকে ভায়া ডুমুরিয়া হয়ে হাজীগঞ্জ সড়কে আগে ৩০ টাকা ভাড়া থাকলেও বর্তমানে তা ৪০ টাকা। কচুয়া উত্তর সিএনজি স্টেশন থেকে সাচার মুখী সিএনজিতে বছর খানেক না ঘুরতেই দু’দফা ভাড়া বাড়ানো হয়েছে। শুরুতেই এ সড়কে ৩০ টাকা ভাড়া থাকলেও বর্তমানে তা কখনও কখনও ৫০ টাকা পর্যন্ত নেয়া হয়ে থাকে। এছাড়া কচুয়া থানা সংলগ্ন এলাকা থেকে নবাবপুর-কৈলাইন- লক্ষীপুর সড়কেও ভাড়া বাড়ানো হয়েছে। কচুয়া সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তেতৈয়া হয়ে সিংআড্ডা সড়কের তেতৈয়া পর্যন্ত পূর্ব নির্ধারিত ভাড়া ১০ টাকা থাকলেও পরবর্তীতে রাস্তা খারাপের অজুহাতে আরো ৫ টাকা বাড়ানো হয়। এরপর গত ঈদুল ফিতরে আরো এক দফা বাড়িয়ে তা ২০ টাকা করা হয়। আর সিংআড্ডা পর্যন্ত ৩০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া করা হয়। যা আর কখনো কমেনি। এছাড়াও কচুয়া গুলবাহার-কাশিমপুর সড়ক কচুয়া-গুলবাহার-তুলপাই সড়কেও ভাড়া বেড়েছে। এ নিয়ে দেখভাল করার জন্য সংশ্লিষ্ট লোকজনদের কোন নজর দারি পড়েনি। ফলে দিনের পর দিন এসব সড়কগুলোতে মাত্রাতিরিক্ত ভাড়া গুনছে যাত্রী সাধারণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার