1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
শিরোনাম

কৃষিকাজে মেলেনি নারীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ১২৫১ বার পড়া হয়েছে

women-farmer- গৃহস্থালির কাজের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কৃষিকাজে নিয়োজিত নারীদের এখনো কৃষক হিসেবে মেলেনি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।
পুরুষ কৃষকের তুলনায় কখনও কখনও বেশি কাজ করেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা।
এজন্য প্রথমে শ্রম জরিপের মাধ্যমে নারী কৃষকের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করেন গবেষকরা।
পাবনা সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে গ্রামীণ নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন কৃষিকাজে। শুধু তাই নয়, গৃহস্থালি কাজের অংশ হিসেবে বাড়ির পাশে ক্ষেতে সবজি চাষ, বীজ বপন, ধান কাটাসহ বিভিন্ন কাজ করে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশের কৃষি অর্থনীতিতে।
বিশ্ব ব্যাংকের ‘এগ্রিকালচার ফর ডেভেলপমেন্ট’ ২০০৮ সালের রিপোর্টে বলা হয়েছে, কৃষি খাতে নিয়োজিত পুরুষের চেয়ে নারীর অবদান ৬০ থেকে ৬৫ শতাংশ বেশি।
পুরুষ কৃষকদের বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হলেও নারী কৃষকরা সেখানে নেই। ফলে তারা বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রীয় প্রণোদনা থেকে। ১ কোটি ৮২ লাখ পুরুষ কৃষক কৃষি সহায়তা উপকরণ কার্ড পেলেও প্রধানমন্ত্রীর নির্দেশের পরও নারীরা তা পাননি।
ডব্লিউবিবি ট্রাস্টের জ্যেষ্ঠ প্রকল্প নাজনীন কবির বলেন, নারীরা সারাদিন কৃষি কাজে শ্রম দিয়েও তারা সেই মূল্যায়ন পাচ্ছে না। কৃষকরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু নারীরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
গবেষক নাজনীন আহমেদ বলেন, কৃষিতে নারীরা যে অবদান রাখছে তার জন্য আলাদা একটি হিসাবের প্রয়োজন রয়েছে। তাহলে নারীরা কিছুটা হলে উপকৃত হবে।
তারা বলছেন, পুরুষ কৃষকের পাশাপাশি নারী কৃষকের সক্ষমতা বৃদ্ধির জন্য পরিবারের পাশাপাশি সরকারি পর্যায়ে সহায়তা দিতে হবে।
গ্রামীণ অর্থনীতিতে যে নারীরা মজুর হিসেবে কৃষিতে শ্রম দিচ্ছেন তাদেরকেও আর্থিক সুবিধা দেয়া উচিত বলে মনে করেন এ গবেষকেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার