1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার
শিরোনাম

মালয়েশিয়ায় জিটুজি ছাড়া শ্রমিক পাঠাবে না বাংলাদেশ সরকার

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০১৫
  • ১৭২৫ বার পড়া হয়েছে

logoকচুয়াবার্ত.কম : ১৬/০৫/২০১৫
নিজস্ব সংবাদদাতা : মালয়েশিয়ায় সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতি ছাড়া অন্য কোনোভাবে আপাতত শ্রমিক পাঠানোর কথা ভাবছে না সরকার। তবে এ প্রক্রিয়া কিভাবে আরো জোরদার করা যায় সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল ইসলাম।
শুক্রবার রাতে পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কোতা কিনাবালুর লি-ম্যারিডিয়ান হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। খাদ্য, বিদ্যুৎ ও অবকাঠামোগত নানা দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এ দেশ। এখন শুধু  ভবিষ্যতের দিকেই এগিয়ে যাবার পালা। এখন আরো শ্রমিক যাতে জিটুজির মাধ্যমে মালয়েশিয়ায় আসতে পারে তা নিয়ে সরকার কাজ করছে বলেও সবাইকে আশ্বস্ত করেন মন্ত্রী।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় এখনো ৪০ লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। বিশাল এ শ্রমবাজারে বাংলাদেশ কীভাবে সুবিধা নিতে পারে সে বিষয়ে আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, রাশেদ বাদল, মিনহাজ উদ্দিন মিরান, আব্দুল করিম, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজগীর আহম্মেদ, যুবলীগ নেতা রুবেল হোসেনসহ সাবাহ প্রদেশে কর্মরত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার