কচুয়া প্রেসক্লাবের গুনীজন সংবর্ধনা
কচুয়া বার্তা রিপোর্ট :
কচুয়ায় প্রেসক্লাবের আয়োজনে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে শিক্ষকতা, চিকিৎসা সেবা ও জুলাই যোদ্ধা, এইচএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য শেষে সংবর্ধনা প্রদান করেন ইউরোপিয়ান জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও কচুয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ কচি।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী, উত্তরাঞ্চল বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, সংবর্ধিত অতিথি সাজেদুল হাসান কামাল, জীবন কানাই সরকার, সফিকুল ইসলাম স্বপন পাঠান, শরিফুল ইসলাম মিঠু, গুণী মোহাম্মদ জসিম উদ্দিন, হাছিনা পারভীন প্রমূখ।
আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমান উল্লাহ, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোতাহের হোসেন, নির্বাহী সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল আলম,প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, আলমগীর তালুকদার, খোরশেদ আলম সিকদার ,সাংবাদিক মাসুদ মিয়া, জাবেদ হোসেন, শাহদাত হোসেন।
আলোচনা শেষে প্রধান অতিথি নূর মোহাম্মদ কচি সহ ও অতিথিবৃন্দ সংবর্ধিত গুনী শিক্ষক,এইচএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী, জুলাই যোদ্ধা, বিভিন্ন পেশায় অসামান্য অবদানের স্বীকৃতি প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ছবি : কচুয়া প্রেসক্লাব গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply