কচুয়ায় এইচএসসিতে পাশের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩ %।জিপিএ-১০ জন,সবার শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ
বিশেষ প্রতিনিধি:
কচুয়ায় এইচএসসিতে পাশের হার ৩৯.৯৬%,জিপিএ- ৫ পেয়ে মাত্র ৩ জন। ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ উত্তীর্ণ হয় ৬২৯ জন। ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ কলেজ থেকে ১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১জন জিপিএ- ৫ সহ উত্তীর্ণ হয় ১৫৬ জন। পাশের হার ৯১.২৩%।আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে ১৮৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৯৭ জন।পাশের হার ৫১.৬ %।ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ কলেজ,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে একজন করে সমগ্র উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
কচুয়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩ জন । পাশের হার ৫০%।
রহিমানগর ডিগ্রি কলেজ থেকে ১০৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩৪ জন, পাশের হার৩১. ১৯%। কচুয়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩৫১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১০৭ জন, পাশের হার৩০. ৪০%। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে ২৯৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৯জন, পাশের হার৪০.৩৪%। নুরুল আজাদ কলেজ থেকে ৪৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৭ জন, পাশের হার৩৭. ৭৮%। চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২৬ জন, পাশের হার৪০%। নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুলের কলেজ থেকে ১৩১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩৫জন, পাশের হার২৭.৪৮%।
সাচার ডিগ্রী কলেজ থেকে ২১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন কৃতকার্য হয়ে ফলাফলের নিম্মে রয়েছে।
অপরদিকে আলিম পরীক্ষায় ১৪ টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২৯৫ জন।পাশের হার ৬৪.১৩%। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন জিপিএ-৫সহ ৪৭ জন কৃতকার্য হয়ে ফলাফলের শীর্ষে রয়েছে।
মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮ জন কৃতকার্য হয়ে ফলাফলের নিম্মে রয়েছে।
আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল থেকে ৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন জিপিএ-৫ সহ কৃতকার্য হয় ৩১ জন, পাশের হার৫৮.৩৩%। মেঘদাইর তাহেরিয়া ফাজিল থেকে ২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৮ জন, পাশের হার ৩০.৭৭%।
মনোহরপুর ফাজিল থেকে ৪৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩০ জন, পাশের হার ৬১.২২%। মনপুর ফাজিল থেকে ৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩ জন, পাশের হার ৪২.৮৬%। কাদলা এসএস ফাজিল থেকে ৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩৬ জন, পাশের হার ৮১.৮২%। চাপাতলী লতিফিয়া ফাজিল থেকে ৩৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৮জন, পাশের হার ৫১.৪৩%। বিতারা ফাজিল থেকে ৪৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২৩ জন, পাশের হার ৫০%।
পালাখাল ছালেহিয়া আলিম থেকে ২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৩ জন, পাশের হার ৫০%। শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১জন, পাশের হার ৪৭.৮৩%। আইনগিরি গুলজার শাহ সিনিয়র মাদ্রাসা থেকে ২৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৫ জন, পাশের হার ৬০%। চৌমুহনী ডিএস আলিম থেকে ৫৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ জন জিপিএ-৫ সহ কৃতকার্য হয় ৪১ জন, পাশের হার ৭৭.৩৬%।
রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৩জন, পাশের হার ৬১.৯০%।
গাউছিয়া ছোবহানিয়া আলিম থেকে ২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৬জন, পাশের হার৮০%।

ছবি : আশেক আলী খান স্কুল এন্ড কলেজের
উল্লসিত শিক্ষার্থীদের একাংশ (ফাইল ছবি)
Leave a Reply